সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর

মেহেরপুরের গাংনীতে ছিনতাইকারীর গুলিতে সিটি এজেন্ট ব্যাংকিংয়ের পরিচালক নিহত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ২২৮৭ বার পঠিত

মেহেরপুরের গাংনীর গাঁড়াডোব – খোকসা মাঠে ছিন্তাইকারীর গুলিতে কোমরপুর সিটি এজেন্ট ব্যাংকিংয়ের পরিচালক খাদেমুল ইসলাম (৩৫) নিহত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে। খাদেমুল ইসলাম মেহেরপুরের যতারপুর গ্রামের মিনারুল ইসলামের ছেলে।

গাংনী থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম জানান, খাদেমুল ইসলাম ব্যাগভর্তি টাকাসহ গুলিবিদ্ধ অবস্থায় গাঁড়াডোব- খোকসা মাঠের রাস্তায় আম গাছের পাশে পড়েছিল। এ সময় রেহেদুল নামের এক পথচারী তাকে দেখতে পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক পারভেজ হোসেন তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ধারণা করা হচ্ছে ছিন্তাইকারীরা টাকা ছিন্তায়ের জন্যই তাকে গুলি করতে পারে। এ বিষয়ে গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অন্যদিকে, মুমূর্ষূ অবস্থায় খাদেমুল ইসলাম কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছুলে কর্তব্যরত চিকিৎসক খাদেমুল ইসলাম কে মৃত ঘোষণা করেন।
তবে খাদেমুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে নিহত হলেও ব্যাগ ভর্তি ৪৬ লক্ষ টাকা ছিনতাইকারীরা ছিনিয়ে নিতে পারে নাই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo