শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ফুটবল খেলার মাঠে তরুণ ফুটবলারের হঠাৎ মৃত্যু মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানবববন্ধন মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ

মেহেরপুরের গাংনীতে তিনটি ককটেলসহ আটক-২

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ১৫০৫ বার পঠিত

মেহেরপুরের গাংনী থেকে তিনটি ককটেলসহ দুই জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব)-৬ এর সদস্যরা। বুধবার (২৪ আগস্ট) ভোর সোয়া ছয়টার দিকে উপজেলার ভাটপাড়া (কুঠি) এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলো উপজেলার কোদাইলকাটি গ্রামের মৃত সালাম মিয়ার ছেলে আব্দুল আলীম স্বপন (৩৫) ও একই উপজেলার ভাটপাড়া (কুঠি) গ্রামের মৃত সাকেম মন্ডলের ছেলে সিফাত আলী (৫৫)

ঝিনাইদহ র‍্যাব ক্যাম্প-৬ এর অপারেশন কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ রাসেল এঁর দিক নির্দেশনায় সিপিসি-২ গাংনী র‍্যাব ক্যাম্পের ডিএডি নুরুল আমীন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

গাংনী র‍্যাব ক্যাম্পের ডিএডি নুরুল আমীন জানান, বুধবার ভোরে উপজেলার সাহারবাটি এলাকায় মাদকবিরোধী অভিযান চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ভাটপাড়া (কুঠি) এলাকায় কয়েকজন মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে গাংনী র‍্যাব ক্যাম্পের এসআই প্রদ্যুৎ কুমার ও শহিদুল ইসলাম, পিসি আব্দুস সাত্তার, এএসআই ফজলুল হক সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে আব্দুল আলীম স্বপন ও সিফাত আলী পালানোর চেষ্টা করে। র‍্যাবের অভিযানিক দল তাদেরকে আটক করেন। এ সময় তাদেরকে তল্লাশি করে দু’জনের কাছ থেকে লাল রংয়ের শপিং ব্যাগে মোড়ানো কৌটার মত ককটেল সদৃশ তিনটাবস্তু উদ্ধার করা হয়। জমি জায়গা সংক্রান্ত বিরোধের জেরে ওই গ্রামের বাবর আলীর বাড়িতে বিস্ফোরণ ঘটানোর উদ্দেশ্যে ককটেল গুলো নিয়ে যাওয়া হচ্ছিল বলেও জানান র‍্যাবের ওই কর্মকর্তা।

আটককৃতদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্যাদি আইনে মামলা দায়েরের পর গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo