মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২ গাংনীতে রাতে বাড়ির দরজা থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক গাংনীতে গরুবাহী ‘লাটাহাম্বা’ উল্টে গরু ব্যবসায়ী নিহত, আহত ১০ গাংনীতে ডাক কর্মচারীদের সমাবেশ: ২৩ হাজার পরিবারের বাঁচার দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি চুরি করে পার পেল না চোরচক্র: গাংনী পুলিশের অভিযানে মালামালসহ গ্রেফতার ১ গাংনীতে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত মেহেরপুরে এইচএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবির, বিভিন্ন কেন্দ্রে হেল্প ডেস্ক

মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৮৯ বার পঠিত

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় মেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সাধারণ গ্রেডে সরকারি বৃত্তি পেয়ে অনন্য কৃতিত্ব অর্জন করেছে মেধাবী ছাত্র তাফহীম আল মানহা। তার এই কৃতিত্বপূর্ণ সাফল্যে বিদ্যালয় প্রাঙ্গণসহ পুরো এলাকায় আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।
​এ বছর গাংনী উপজেলা থেকে মেধার স্বাক্ষর রেখে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১৬১ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। উপজেলার সামগ্রিক ফলাফল হলোঃ
ট্যালেন্টপুল বৃত্তি (সরকারি) ৫১ জন, ট্যালেন্টপুল (বেসরকারি) ১৭ জন, সাধারণ বৃত্তি (সরকারি) ৬৭ জন এবং সাধারণ বৃত্তি (বেসরকারি) ২৬ জনসহ সর্বমোট ১৬১ জন।
উল্লেখ্য, তাফহীম আল মানহা এই উপজেলার সাধারণ গ্রেডে সরকারি বৃত্তিপ্রাপ্ত ভাগ্যবান ৬৭ জন শিক্ষার্থীর মধ্যে অন্যতম।
​তাফহীমের এই অসাধারণ সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা। তার পিতা-মাতা জানান, “ছেলের এই ফলাফলে আমরা অত্যন্ত আনন্দিত। এই সাফল্যের পেছনে তার কঠোর পরিশ্রম এবং শিক্ষকদের অবদান অনস্বীকার্য।”
​বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও সহপাঠীরা তাফহীমকে অভিনন্দন জানিয়ে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। এছাড়া এলাকার সচেতন মহল ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এই মেধার মূল্যায়নকে সাধুবাদ জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে, তাফহীম ভবিষ্যতে আরও বড় সাফল্যের মাধ্যমে এলাকার নাম উজ্জ্বল করবে।
​বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাজহারুল ইসলাম জানান, “তাফহীমের এই সাফল্য আমাদের বিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের। শিক্ষকমণ্ডলীর সঠিক দিকনির্দেশনা এবং শিক্ষার্থীর একাগ্রতার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। আমরা আশা করি আগামীতেও আমাদের বিদ্যালয়ের এই ধারা অব্যাহত থাকবে।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo