শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য

মেহেরপুরের গাংনীতে ভোক্তা অধিকার অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪২৭ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে প্রদত্তমূল্যের বিনিময়ে প্রতিশ্রুত পণ্য সেবা না দেয়ার অপরাধে দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিকের নিকট থেকে ৯৮ হজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক। রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে গাংনী উপজেলার তেরাইল বাজার ও ঝিনিরপুল এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

গাংনী র‍্যাব কমান্ডার মনিরুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তি মারফত রোববার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযানের প্রথমে গাংনী থানাধীন তেরাইল বাজারে মেসার্স পরশ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলমকে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৮ ও ৪৫ ধারা ভঙ্গের অপরাধে মালিক তার দোষ স্বীকার করায় ৫০ হাজার টাকা অর্থ দন্ড আদায় করা হয়।

অন্যদিকে, গাংনী থানাধীন ঝিনিরপুলে মেসার্স নাজ এলপিজি অটো গ্যাস এবং ফিলিং স্টেশনের  স্বত্বাধিকারী ফারুক হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪৫ ধারা ভঙ্গের অপরাধে ৪৮ হাজার টাকা অর্থ দন্ডে দন্ডিত করা হয়।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo