শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় প্রতিবন্ধীর মৃত্যু

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৩১ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় আশাদুল ইসলাম (৪০) নামে এক বাক ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বামন্দি নিশিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফুল ইসলাম উপজেলার হোগলবাড়িয়া গ্রামের মৃত আখের আলীর ছেলে।

গাংনী থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় হবিবুর রহমান জানান, আসাদুল ইসলামের পিতার বাড়ি হোগলবাড়িয়া গ্রামে। সে বামন্দির নিশিপুর গ্রামে তার ভগ্নিপতি সাবেক ইউপি সদস্য মৃত সনোমিয়ার বাড়িতে প্রায় ৩০ বছর যাবত বসবাস করে আসছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে বের হয়ে পাকা সড়ক পার হচ্ছিল। এ সময় বামন্দি থেকে করমদিমুখী একটি দ্রুতগতির মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরিবারের সদস্যরা মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বামন্দির স্থানীয় একটি ক্লিনিকে এবং পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

গাংনী থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, উপজেলার নিশিপুর গ্রামের বাক ও শারীরিক প্রতিবন্ধী আসাদুল ইসলাম সকালের দিকে মোটরসাইকেলের ধাক্কায় নিহত হন। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি জব্দ করা করেছে। এই ঘটনায় সড়ক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo