মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

মেহেরপুরের দুটি সংসদীয় আসনে ৫ জনের মনোনয়নপত্র প্রত্যাহার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ৪০৩ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুরের দুইটি আসনে পাঁচ জন প্রার্থী তাদের প্রার্থিতা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে মেহেরপুর রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ শামীম হাসান এর নিকট প্রত্যাহার পত্র জমা দেন।

প্রত্যাহারকৃত প্রার্থীরা হলেন, মেহেরপুর-১ (মেহেরপুর ও মুজিবনগর) আসনের জাকের পার্টির প্রার্থী সাইদুল আলম শাহিন এবং মেহেরপুর-২ (গাংনী) আসনের স্বতন্ত্র প্রার্থী সাহিদুজ্জামান খোকন‌, আপিলকৃত সতন্ত্র প্রার্থী মোখলেছুর রহমান মুকুল হোসেন, জাকের পার্টির প্রার্থী মোহাম্মদ সামসুদ্দোহা এবং ওয়াকার্স পার্টির পলিট ব্যুরো সদস্য নুর আহমেদ বকুল।

এসময় প্রার্থীরা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বী করার জন্য ৭৪ মেহেরপুরের দুইটি আসনে নিজ নিজ এলাকায় আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ও অন্যান্য রাজনৈতিক দলের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলাম। পারিবারিক কারণে বর্তমানে নির্বাচনে দাখিলকৃত মনোনয়নপত্র প্রত্যাহার করতে আগ্রহী।

প্রসঙ্গত, বর্তমানে মেহেরপুর-১ (মেহেরপুর সদর ও মুজিবনগর) আসনে মনোনয়ন দাখিলকারীরা হলেন-আওয়ামী লীগের দলীয় প্রার্থী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, আওয়ামী লীগের ২জন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে রয়েছে সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান ও সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন, জাতীয় পার্টির দলীয় প্রার্থী ও জেলা জাতীয় পার্টি (জাপা)-এর সভাপতি আব্দুল হামিদ, জাতীয় পার্টি (জেপি)র দলীয় প্রার্থী মওলাদ আলী খান, ন্যাশনাল পিপলস পার্টির দলীয় প্রার্থী ও পার্টির জেলা সভাপতি তরিকুল ইসলাম লিটন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট-এর দলীয় প্রার্থী ও পার্টির জেলা শাখার সভাপতি বাবুল জোম।

অন্যদিকে, মেহেরপুর-২ (গাংনী) আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী মেহেরপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ এ,এস,এম নাজমুল হক সাগর, স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, তৃণমূল বিএনপির দলীয় প্রার্থী সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি, জাপার দলীয় প্রার্থী কেতাব আলী, বাংলাদেশ কংগ্রেস এর দলীয় প্রার্থী আল ফারুক বাবুল, ন্যাশনাল পিপলস পার্টির দলীয় প্রার্থী গোলাম রসুল এবং সাংস্কৃতিক জোট-এর দলীয় প্রার্থী মোঃ শাহাজালাল।

উল্লেখ্য, ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর পর্যন্ত। ১ থেকে ৪ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তারা তা বাছাই করেন, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তির সময়সীমা ছিল ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় শেষ সময় ছিল ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo