বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক!

মেহেরপুরের মুজিবনগরে সড়ক দুর্ঘটনায় নিহত-৩, আহত-২

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ২১ জুলাই, ২০২১
  • ১২৫১ বার পঠিত

মেহেরপুরের মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ মানিকনগর এলাকায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুইজন। বুধবার (২১ জুলাই) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- মেহেরপুর সদর উপজেলার সোনাপুর মাঝেরপাড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে শাকিল হোসেন (২২) ও একই গ্রামের মিনারুল ইসলামের ছেলে শামিম রেজা (২১) এবং গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের নিহাজুল ইসলামের ছেলে মুস্তাক (২০)।
দুর্ঘটনায় আহত হয়েছে গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের আব্দুর রশিদের ছেলে রকিবুল ইসলাম (২৫) ও আলমপুর গ্রামের সামজান আলীর ছেলে ওমর ফারুক(২৪)। আহতদের উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও এক যুবকের মৃত্যু হয়।
মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রিয়াদ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুস্তাক তার দুই বন্ধুকে সাথে নিয়ে মেহেরপুরের মুজিবনগরে যাওয়ার পথে কেদারগঞ্জ মানিকনগর এলাকায় পৌঁছলে বিপরীত দিক দ্রুত গতিতে আশা অপর একটি মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারালে মুখোমুখি দুটি মোটর সাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান শাকিল ও শামিম। এ সময় আহত হয় আরও তিনজন। স্থানীয়রা আহতদর উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মুস্তাককে মৃত ঘোষণা করেন।

মুজিবনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাশেম জানান, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরো একজনসহ মোট তিনজন নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo