মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’

মেহেরপুরে অবৈধ গাড়ির নিচে পড়ে প্রাণ গেল সরকারী কর্মচারীর

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ৩৪২ বার পঠিত

মেহেরপুরে খড়ি ভর্তি লাটাহাম্বা (স্যালো ইঞ্জিন চালিত) অবৈধ গাড়ির নিচে পড়ে প্রাণ হারালেন মোজাম্মেল হক (৫০) নামের এক সরকারী কর্মচারী। একই সাথে আহত হয়েছেন আব্দুল আলীম (৪৫) নামের এক রিক্সা চালক। বুধবার (৩১ জানুয়ারী ) পৌরসভার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোজাম্মেল হক মেহেরপুর এলজিইডি নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের অফিস সহায়ক এবং সদর উপজেলার গোভীপুর গ্রামের আব্দুল মোতালেব হোসেনের ছেলে।

মেহেরপুর সদর থানা অফিসার ইনচার্জ কনি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, বুধবার (৩১ জানুয়ারী) সন্ধ্যায় এলজিইডি অফিসের সহায়ক মোজাম্মেল হক রিক্সা যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মেহেরপুর পৌরসভার সামনে পৌঁছালে কাথুলী গামী খড়ি ভর্তি একটি লাটাহাম্বা (স্যালোইঞ্জিন চালিত) অবৈধ যানের একটি চাকা বিকট শব্দে ফেটে যায়। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে পড়ে। এসময় রিক্সা চালক আব্দুল আলিম ও যাত্রী মোজাম্মেল হক খড়ি ভর্তি গাড়িটির নিচে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা গুরুতর আহতবস্থায় তাদেরকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মোজাম্মেল হককে মৃত ঘোষণা করে এবং আব্দুল আলিমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিবিড় পর্যবেক্ষণের জন্য ভর্তি রাখেন।

মেহেরপুর সদর থানা অফিসার ইনচার্জ কনি মিয়া আরো জানান, নিহতের মরদেহ এবং দুর্ঘটনা কবলিত গাড়িটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইননানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo