মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর

মেহেরপুরে ইয়াবা ট্যাবলেটসহ আটক-২

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ৪১৪ বার পঠিত

৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে আটক করেছে মেহেরপুর সদর ফাঁড়ী ও ডিবি পুলিশের সদস্যরা। মঙ্গলবার (১৭ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে মেহেরপুর পৌরসভার পুরাতন বাসস্ট্যান্ড এলাকার ফিন টাওয়ারের সামনে পূর্বাশা পরিবহনে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো চট্টগ্রাম দাঁতমারা ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে দেলোয়ার হোসেন (৩২) ও একই এলাকার হাবিবুর রহমানের ছেলে হারুন অর রশিদ (৪০).

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ সাইফুল আলম বুধবার (১৮ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তি মারফত এ তথ্য নিশ্চিত করেছেন।

মেহেরপুর সদর ফাঁড়ী ও ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশের যৌথ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর পৌরসভার পুরাতন বাসস্ট্যান্ড এলাকার ফিন টাওয়ারের সামনে পূর্বাশা পরিবহনে অভিযান চালিয়ে ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দেলোয়ার হোসেন ও হারুন অর রশিদ নামে দুই মাদক কারবারীকে আটক করেন। ঘটনার সময় আটককৃতদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০৪টি মোবাইলসহ ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের নিমিত্তে মেহেরপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo