বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার এক রাতেই ছাই ৮৫ লাখ টাকার স্বপ্ন: মেহেরপুরে অগ্নিকাণ্ডে পথে বসার উপক্রম এক পরিবারের বোমা আতঙ্কে গাংনীর আমতৈল গ্রাম: ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে তারে ঝুলছিল ‘বঙ্গবন্ধুর ভাষণ’ বাজতে থাকা বোমাসদৃশ বস্তু: আতঙ্ক, অতঃপর উদ্ধার মেহেরপুরে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা, ট্যাপেন্টাডল ও অনলাইন জুয়ার সরঞ্জামসহ আটক ৪ টানা দুইবার এসএসসি ফেল, মেহেরপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মেহেরপুর হাসপাতালে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি

মেহেরপুরে এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ১২১১ বার পঠিত

ট্রাকের চাকা বার্স্ট হয়ে টায়ারের পাশে থাকা এক টুকরা ইটের আঘাতে ইয়াসিন আলী (১০) নামের এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে মেহেরপুর সদরের বামনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসিন আলী মেহেরপুর পৌর এলাকার মুখার্জী পাড়ার বাদশা আলীর ছেলে এবং স্থানীয় এস এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শিশু ইয়াসিন আলী তার মায়ের সাথে মামার বিয়েতে যাচ্ছিল। ওই সময়‌ মুজিবনগর থেকে ছেড়ে আসা একটি ট্রাক মেহেরপুরের বামনপাড়া কাজী কুদরতুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছলে পিছনের চাকা বার্স্ট হয়। এসময় টায়রের পাশে পড়ে থাকা ইটের একটি টুকরা শিশু ইয়াসিন আলীর মাথায় গিয়ে আঘাত করে। ইটের টুকরার আঘাতে শিশু ইয়াসিন রাস্তায় লুটিয়ে পড়ে মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ শাহ দারা খান পিপিএম জানান, সড়ক দুর্ঘটনায় শিশু নিহতের সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo