রবিবার, ০৭ জুন ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক

মেহেরপুরে কাম ফর হিউম্যানিটি’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মাসাদ আলী, বারাদি
  • আপডেট টাইম : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৯২ বার পঠিত

মেহেরপুর জেলার অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন কাম ফর হিউম্যানিটি (সিএফএইচ) এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন করা হয়েছে। রবিবার (১২ই সেপ্টেম্বর) সকালে গাংনী উপজেলা কনফারেন্স রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলায় আর্ত মানবতার সেবায় নিয়জিত ৩ টি স্বেচ্ছাসেবী সংগঠনকে “সিএফএইচ সেরা সংগঠন এওয়ার্ড ২০২১” ও করোনাকালীন সময়ে মানুষের পাশে দাড়ানোর জন্য ২ টি টিমকে “সিএফএইচ করোনা যোদ্ধা এওয়ার্ড ২০২১” প্রদান করেছে কাম ফর হিউম্যানিটি (সিএফএইচ)।

মেহেরপুর জেলার তরুণ ও শিক্ষার্থীদের সমন্বয়ে ” এসো মোরা করি কাজ, মানবতার কল্যাণে গড়ি সমৃদ্ধ সমাজ” স্লোগান নিয়ে ২০১৮ সালের ১২ই সেপ্টেম্বর আত্মপ্রকাশ করে কাম ফর হিউম্যানিটি (সিএফএইচ)। প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে সংগঠনটি। এছাড়াও তরুণ নেতৃত্ব ও নেটওয়ার্কিং তৈরীতে ভূমিকা রেখেছে সিএফএইচ। বর্তমানে করোনা পরিস্থিতিতেও থেমে নেই সংগঠনটি বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদান, সুচিকিৎসা নিশ্চিত, কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী উপহারসহ সচেতনমূলক কার্যক্রম চলমান।

২০১৮ সালে প্রতিষ্ঠিত সংগঠনটিতে স্কুল, কলেজ, ইউনিয়ন, জেলা উপজেলা মিলিয়ে ১ হাজারেরও বেশি তরুণ-তরুণী অসহায় মানুষ ও সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে যুক্ত রয়েছে। ভবিষ্যতে সংগঠনটি দেশজুড়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংগঠনের অতিরিক্ত সমন্বয়ক সোহরাব হোসেনের সভাপতিত্বে ও নুমানুর রহমান সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের অতিরিক্ত সমন্বয়ক রওফন আহমেদ, তেতুলবাড়িয়া ইউনিয়ন এম্বাসেডর সাব্বির আহমেদ পলক, সমন্বয়ক (সার্বিক)’র গর্ভধারিণী শরিফা খাতুন।

এ সময় সিএফএইচ করোনা যোদ্ধা এওয়ার্ড বিজয়ী মেহেরপুর জেলা ছাত্রলীগের কোভিড-১৯ স্বেচ্ছাসেবক ইউনিট’র আহবায়ক মুনতাসীর জামান মৃদুল, সেরা সংগঠন এওয়ার্ড বিজয়ী কিশোরের ডাক সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল নোমান, প্রজন্ম সংগঠনের সভাপতি জহরুল ইসলাম, হাসিমুখ সংগঠনের সভাপতি ইকবাল আহমেদ রাজ প্রমুখ। এসময় বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সিএফএইচ এর স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo