সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর

মেহেরপুরে গাঁজাসহ আটক-১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৩৮ বার পঠিত

র‍্যাবের অভিযানে ৩.৯ গ্রাম গাঁজাসহ সেলিম সরদার (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সিপিসি র‍্যাব-১২ মেহেরপুরের সদস্যরা। বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলাধীন কাজিপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৩.৯ গ্রাম গাঁজাসহ তাকে আটক করেন। আটককৃত সেলিম সরদার কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পোয়ালবাড়িয়া গ্রামের লুৎফর সরদারের ছেলে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার কমান্ডার, গোলাম মারুফ সিপিসি- মেহেরপুর র‌্যাব-১২ বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তি মারফত এ তথ্য নিশ্চিত করেছেন।

সিপিসি র‍্যাব-১২ মেহেরপুর সূত্রে জানা গেছে, র‍্যাবের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৩.৯ গ্রাম গাঁজাসহ তাকে আটক করেন। এ সময় ঘটনাস্থল থেকে মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত একটি ইজিবাইক ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটককৃত সেলিম সরদারের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের নিমিত্তে গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য বিভিন্ন মাদকসেবীর নিকট ক্রয় বিক্রয় করে আসছিল বলেও জানান র‍্যাবের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo