মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই দিনমজুরের

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ৯০৩ বার পঠিত

মেহেরপুরে সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কায় প্রাণ গেল একজন অজ্ঞাতনামাসহ হাসান আলী (৩২) নামের দুই দিনমজুরের। সোমবার (০১ এপ্রিল) সকালে মেহেরপুর-আমঝুপি সড়কের নির্মানাধীন সন্ধানী স্কুল এন্ড কলেজের সামনে পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসান আলী চাদবিল গ্রামের লিটন আলীর ছেলে।

মেহেরপুর সদর অফিসার ইনচার্জ শেখ কনি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার পরপরই মেহেরপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল করিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সোমবার (০১ এপ্রিল) সকালে সদর উপজেলার চাঁদবিল গ্রামের হাসান আলী বাড়ি থেকে বাই-সাইকেলে চড়ে ঘাস কাটার উদ্দেশ্যে মেহেরপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে সড়কের নির্মানাধীন সন্ধানী স্কুল এন্ড কলেজের সামনে পৌঁছালে আমঝুপীর দিক থেকে আসা মেহেরপুর গামী সিমেন্ট বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-উ-১২-৩২৫৮) নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাতনামাসহ হাসান আলী নামের দুই দিনমজুরকে পিছন থেকে ধাক্কা দিলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় স্থানীয়রা চালক ও ট্রাকটিকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

সংবাদ পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ও সদর থানা পুলিশের যৌথ টিম ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন।

সদর থানা অফিসার ইনচার্জ শেখ কনি মিয়া জানান, সড়ক দুর্ঘটনায় একজন অজ্ঞাতনামাসহ দুই দিনমজুরের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে মর্গে নেয়া হয়েছে। ট্রাকচালক ও ট্রাকটিকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। অজ্ঞাতনামা ব্যক্তিকে সনাক্তের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo