বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২

মেহেরপুরে ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ মিয়ারুল আটক

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ১০৬৪ বার পঠিত

মেহেরপুরের কামদেবপুর গ্রাম থেকে মিয়ারুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার দুপুরে কামদেবপুর ব্রিজপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ০৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। মিয়ারুল ইসলাম কামদেবপুর ব্রিজপাড়ার মৃত আব্দুল হান্নানের ছেলে।

ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, সোমবার দুপুরে কামদেবপুর ব্রিজপাড়া এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এস আই (নি:) মুক্ত রায় চৌধুরী পিপিএম এর নেতৃত্বে সঙ্গীয় এএসআই (নি:) ইব্রাহিম বিশ্বাস, এএসআই (নি:) হেলাল উদ্দীন ও এএসআই (নি:) আহসান হাবীব মেহেরপুর সদর থানাধীন কামদেবপুর (ব্রিজপাড়া) এলাকায় অভিযান চালিয়ে আব্দুল মান্নানের ছেলে মিয়ারুল ইসলাম (৫০) কে আটক করেন। এ সময় তার কাছ থেকে ৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় নিয়মিত মামলা রুজু রয়েছে। তিনি আরো জানান, মিয়ারুল ইসলামের বিরুদ্ধে আরও চারটি মামলা বিচারাধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo