বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক!

মেহেরপুরে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ আটক-১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ১১৪৯ বার পঠিত

মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামে গাঁজাসহ তারাচাঁদ ইসলাম (২৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার শ্যামপুর এলাকা থেকে ২শ’৫০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। আটকৃত তারাচাঁদ ইসলাম গাংনী উপজেলার নওয়াপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামে মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এস আই (নি:) অজয় কুমার কুন্ডু এর নেতৃত্বে এএসআই (নি:) হেলাল উদ্দীন ও মাহাতাব আলীসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তারাচাঁদ ইসলামকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ২শ’ ৫০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মেহেরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo