সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর

মেহেরপুরে ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ আটক-২

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ১০৯০ বার পঠিত

মেহেরপুরে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার (২৫/০৮/২০২১) মেহেরপুর সদরের পৌরসভাধীন গোরস্থানপাড়া এলাকা থেকে রাত সাড়ে ৮টার দিকে ০৫ (পাঁচ) গ্রাম হেরোইনসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- মেহেরপুর পৌরসভাধীন বাসস্ট্যান্ড পাড়ার মৃত ইছার উদ্দিন শেখের ছেলে তাইজুল ইসলাম @ তাইজেল (৪৮) ও গোরস্থান পাড়ার মৃত ফোরকান আলী বিশ্বাসের ছেলে খাইরুল ইসলাম @ মিলন (৩৯)।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, মেহেরপুর গোরস্হান পাড়া এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই হাবিবুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় এএসআই (নি:) আহসান হাবীব সহ অভিযান চালিয়ে তাইজেল ও মিলনকে ০৫ (পাঁচ) গ্রাম হেরোইনসহ আটক করেন। তাদের বিরুদ্ধে মেহেরপুর থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান। তাদের বিরুদ্ধে আরও একাধিক মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo