মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
ঘোষণা
বালতিতে জমিয়ে রাখা পানিতে ডুবে গাংনীতে ১১ মাসের শিশুর করুণ মৃত্যু গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক

মেহেরপুরের গাংনীতে ডিবি পুলিশের অভিযানে আটক-২, গাঁজা উদ্ধার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১
  • ১০৩৮ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার রাত সোয়া নয়টার দিকে তেতুলবাড়িয়া গ্রামের পূর্বপাড়া থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতরা হলো- তেতুলবাড়িয়া গ্রামের দহেরপাড়ার আবুল কালাম বিশ্বাসের ছেলে এনামুল হক (৪২) ও খাসমহল গ্রামের স্কুলপাড়ার মিশকাত আলীর ছেলে নাজমুল হক (২২)।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি জুলফিকার আলী জানান, এনামুল ও নাজমুল তেতুলবাড়িয়া গ্রামের পূর্বপাড়া এলাকায় গাঁজা বিক্রী করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এস আই অজয় কুমার কুন্ডু অভিযান চালিয়ে দুইজনকে আটক ও তার কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেন। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo