শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে তারে ঝুলছিল ‘বঙ্গবন্ধুর ভাষণ’ বাজতে থাকা বোমাসদৃশ বস্তু: আতঙ্ক, অতঃপর উদ্ধার মেহেরপুরে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা, ট্যাপেন্টাডল ও অনলাইন জুয়ার সরঞ্জামসহ আটক ৪ টানা দুইবার এসএসসি ফেল, মেহেরপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মেহেরপুর হাসপাতালে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি গাংনীতে লাইসিয়াম হাইস্কুলের বাজিমাত: ১২০৩ নম্বর পেয়ে উপজেলায় সেরা তানভীর আহমাদ গাংনীতে রাস্তা মেরামত করতে গিয়ে মিলল ৯৬টি শক্তিশালী মাইন: সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল টিম কর্তৃক নিষ্ক্রিয় গাংনীতে বিজিবির অভিযান: রংমহল সীমান্তে ১৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার গাংনীতে মাটি খুঁড়তেই মিলল ১০টি ল্যান্ডমাইন! এলাকায় ব্যাপক চাঞ্চল্য গাংনীতে টানা বর্ষণে জনজীবন স্থবির: জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ গাংনীর সীমান্তে পুলিশের ব্লকরেইড: ৫ কেজি গাঁজাসহ আটক ৫

মেহেরপুরে তারে ঝুলছিল ‘বঙ্গবন্ধুর ভাষণ’ বাজতে থাকা বোমাসদৃশ বস্তু: আতঙ্ক, অতঃপর উদ্ধার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ২৩ বার পঠিত

মেহেরপুর পৌর শহরের তিনটি গুরুত্বপূর্ণ স্থানের বৈদ্যুতিক তারে ঝুলন্ত অবস্থায় বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) ভোরে এসব বস্তু দেখতে পাওয়ার পর জেলাজুড়ে তীব্র চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়।
​স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে প্রথমে মেহেরপুর বিশ্ববিদ্যালয় ভবনের সামনে বৈদ্যুতিক তারে ঝুলন্ত অবস্থায় একটি সন্দেহজনক বস্তু দেখতে পান পথচারীরা। খবরটি ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে। খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশ দ্রুত সেখানে পৌঁছে বস্তুটি উদ্ধার করে।
​এর কিছুক্ষণ পর শহরের অতি গুরুত্বপূর্ণ কোর্ট মোড় চত্বর থেকে একই ধরনের দ্বিতীয় একটি বস্তু উদ্ধার করা হয়।
​ঘটনার রেশ কাটতে না কাটতেই সোনালী ব্যাংক ও সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনের মধ্যবর্তী স্থানের বৈদ্যুতিক তারে ঝুলন্ত অবস্থায় তৃতীয় বস্তুটির সন্ধান মেলে।
​স্থানীয় বাসিন্দারা জানান, বস্তুগুলো দেখতে ব্যাটারিচালিত অটোরিকশার সাউন্ড বক্সের মতো। বিশেষ করে সাবেক মন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবন সংলগ্ন তারে ঝুলতে থাকা বস্তুটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজতে শোনা যায়।
মেহেরপুর সদর থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর জানান, ​”উদ্ধার করা বস্তুগুলো আপাতত পানিভর্তি বালতিতে সংরক্ষণ করে নিরাপদে থানায় নেওয়া হয়েছে। প্রথম দৃষ্টিতে এগুলো অটোরিকশার ব্যাটারিচালিত সাউন্ড বক্স বলে মনে হচ্ছে। কে বা কারা, কী উদ্দেশ্যে এগুলো বৈদ্যুতিক তারে ঝুলিয়ে রেখেছিল তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। শহরজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বৃদ্ধি করা হয়েছে।”
​তিনি আরো জানান, ঘটনার পেছনে কোনো অন্তর্ঘাতমূলক পরিকল্পনা কিংবা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্য ছিল কিনা তা অনুসন্ধানে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo