শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু মেহেরপুরে দুই মোটরসাইকেল চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

মেহেরপুরে নিখোঁজের ২ দিন পুকুর থেকে এক নারীর মৃত দেহ উদ্ধার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ১৪৪৩ বার পঠিত

নিখোঁজের ২ দিন পর মেহেরপুর সরকারি কলেজ পুকুর থেকে মুসলিমা খাতুন (৩৫) নামের এক নারীর মৃত দেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল ১০ টার দিকে তার মৃত দেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন। মুসলিমা খাতুন মেহেরপুর পৌর এলাকা স্টেডিয়াম পাড়ার জিয়ারুল ইসলাম এর স্ত্রী এবং একই এলাকার আবদুল মালেকের মেয়ে।

মেহেরপুর সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহ দারা খান জানান, মেহেরপুর সরকারি কলেজ পুকুর থেকে মুসলিমা খাতুন নামের এক নারীর মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট মৃতদেহ হস্তান্তর করা হবে।

পরিবারের উদ্ধৃতি দিয়ে তিনি আরো জানান,  মুসলিমা খাতুন একজন মৃগী রোগের রোগী ছিলেন। গত রোববার (১৭ এপ্রিল) স্থানীয় একটি তামাক কোম্পানিতে কাজ শেষে বিকেলে থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ সকালে কয়েকজন শিশু পুকুর পাড়ে খেলা করতে এসে মুসলিমা খাতুন এর মরদেহ পানিতে ভেসে থাকতে দেখে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে সংবাদ পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশ মুসলিমা খাতুনের মৃতদেহ পুকুর থেকে উদ্ধার করে মর্গে পাঠান। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo