বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার

মেহেরপুরে পুলিশের অভিযানে অনৈতিক কাজে লিপ্ত থাকাসহ বিভিন্ন মামলার ৭ আসামী গ্রেফতার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ১০১৫ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে পুলিশের অভিযানে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৩ জনসহ ৭ জনকে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকার দায়ে উপজেলার করমদি এলাকায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের এক মহিলাসহ ৩ জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী।

এলাকাবাসী জানায়, গাংনী উপজেলার করমদি বাঘার মাঠে তারা অনৈতিক কাজে লিপ্ত ছিল। আটকৃতরা হল, গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের করমদি মধ্যপাড়ার রেজাউল হকের ছেলে একরামুল হক (৪০), একই এলাকার মৃত কফিল উদ্দীনের ছেলে আরশেদ আলী ও চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা বাঁশবাড়িয়া গ্রামের ৪০ বছর বয়সী এক নারী।

অপরদিকে বিভিন্ন মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৪ জন আসামীকে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হল, উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের আলম হোসেনের ছেলে সিআর (১১৭/২০) মামলার আসামী শাহীন আলী, হিন্দা গ্রামের লালু খাঁর ছেলে এসসি (১৫৯/১৯) মামলার আসামী ফিরোজ হোসেন, ভোমরদহ গ্রামের মনোরঞ্জন দাসের ছেলে সিআর (১৬৮/২০) মামলার আসামী সাগর দাস, পুরাতন মটমুড়া গ্রামের রবকুল মালিথার ছেলে সিআর (৯৬৮/১৯) মামলার আসামী আরোজ আলী।

গাংনীর থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে ৭ জন আসামিকে গ্রেফতারপূর্বক আদালতে প্রেরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo