শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ফুটবল খেলার মাঠে তরুণ ফুটবলারের হঠাৎ মৃত্যু মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানবববন্ধন মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ

মেহেরপুরে প্রাইভেট কারের ধাক্কায় ভ্যান চালক নিহত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৫৪ বার পঠিত

মেহেরপুরে প্রাইভেট কারের ধাক্কায় ‌ সবুজ আহমেদ পটল (২৪) নামের পাখি ভ্যান চালক নিহত হয়েছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের আলমপুর ও মদনাডাঙ্গা গ্রামের মাঝামাঝি পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত পটল মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মসজিদ পাড়ার আবুল কাশেমের ছেলে।

মেহেরপুর সদর থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় আজিজুল হকের ছেলে আসাদুল হক জানান, নিহত পটল ঘটনার সময় মদনাডাঙ্গার দিক থেকে বাড়ির দিকে আসছিলেন। ওই সময় মেহেরপুরের দিক থেকে একটি সাদা প্রাইভেট কার গাংনীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে মেহেরপুর- কুষ্টিয়া সড়কের গোপালপুর ও মদনাডাঙ্গার মাঝামাঝি এলাকায় পৌঁছালে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে পাখি ভ্যানে সরাসরি ধাক্কা দিলে পাকা রাস্তায় ছিটকে পড়ে ভ্যানচালক ঘটনাস্থলেই নিহত হয়। এদিকে দুর্ঘটনার পর পরই প্রাইভেট কার চালক ঘটনাস্থল থেকে প্রাইভেট কারটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।

মেহেরপুর সদর থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনার ভ্যান চালকের মৃত্যুর সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo