শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য

মেহেরপুরে ফেনসিডিলসহ আটক-১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ৩৩০ বার পঠিত

মেহেরপুরে ফেনসিডিলসহ সুমন আলী (২০) নামের এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। রোববার (২৪ ডিসেম্বর) সকাল সোয়া ৭ টার দিকে সদর উপজেলার রাজাপুর গ্রাম এলাকায় অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম রোববার (২৪ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তি মারফত বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামে মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ইন্সপেক্টর আমিনুল ইসলামসহ একটি টিম অভিযান পরিচালনা করেন। অভিযানে মেহেরপুর সদর থানাধীন রাজাপুর আদর্শ গ্রামস্থ জনৈক মোঃ আজিম উদ্দিন এর মালিকানাধীন ইটভাটা এর সামনে পাকা রাস্তার উপর হতে এসআই (নিঃ) উত্তম কুমার, এএসআই (নিঃ) মোঃ মাসুদ রানা, এএসআই ( নি:) হেলাল উদ্দিন ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় ১০০ বোতল ফেনসিডিলসহ সুমন নামের এক যুবকে আটক করা হয়।

আটককৃত সুমনের বিরুদ্ধে‌ মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo