শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য

মেহেরপুরে ফেনসিডিল ও গাঁজাসহ আটক-২

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ৪৬২ বার পঠিত

মেহেরপুরে থানা পুলিশের অভিযানে ৯৭ বোতল ফেনসিডিল ও এক কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার (২৯ এপ্রিল) দিবাগত রাতে তেরঘরিয়া গ্রাম এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো-মেহেরপুর পৌর কলেজ পাড়ার মহাবুল ইসলামের ছেলে সাব্বির হোসেন (২২) ও ফুলবাগান পাড়ার মহসিন আলীর ছেলে নাজমুল সাদাত শুভ (২৭).

মেহেরপুর সদর থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম এত তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর উপজেলার তেরঘরিয়া গ্রামে তিনিসহ তার একটি টিম শুক্রবার রাতে অভিযান পরিচালনা করেন। অভিযানে তেরঘরিয়া গ্রামের মোবাইল টাওয়ার এলাকা থেকে সাব্বির ও শুভ নামের দুই মাদক কারবারিকে ৯৭ বোতল ফেনসিডিল ও এক কেজি গাঁজাসহ আটক করেন।

আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে তারা জেলার বিভিন্ন এলাকায় মাদক বিক্রির কাজ করে আসছিল বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শনিবার (২৯ এপ্রিল) দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo