বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২

মেহেরপুরে বাড়ির ছাদে পানির ট্যাংকি থেকে যুবকের লাশ উদ্ধার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ১২৫২ বার পঠিত

মেহেরপুরে বাড়ির ছাদের পানির টাংকি থেকে রাকিবুল ইসলাম (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। রোববার বেলা সাড়ে ১১ টার দিকে মেহেরপুর শহরের বেড়পাড়া এলাকায় বকুল হোসেনের বাড়ির ছাদে রাখা পানির ট্যাংকি থেকে মেহেরপুর সদর থানা পুলিশের একটি টিম যুবকের মরদেহ উদ্ধার করেন। নিহত রাকিবুল ইসলাম একই এলাকার আরমান আলীর ছেলে।

বাড়ির মালিক বকুল হোসেনের স্ত্রী জানান, সকালে বাসার ছাদে ভেজা কাপড় মেলাতে গেলে পানির ট্যাংকের পাশে কয়েকটি জামা কাপড় ও একটি চাকু পড়ে থাকতে দেখেন। সন্দেহ ঘনীভূত হলে তিনি পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর যৌথ অভিযানে রাকিবুল নামের যুবকের লাশ উদ্ধার করা হয়।
এসময় মেহেরপুর জেলা ডিবি পুলিশের সদস্য ও ফায়ার সার্ভিসের একটি টিম উপস্থিত ছিলেন। মেহেরপুর সদর থানা অফিসার ইনচার্জ শাহ ধারা খাঁন জানান, মেহেরপুর বেড়পাড়াস্থ বকুল হোসেনের বাড়ির ছাদের ট্যাংকের মধ্যে থেকে রাকিবুল ইসলাম নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে মৃত্যুর কারণ জানা যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখার জন্য মাঠে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo