রবিবার, ০৭ জুন ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক

মেহেরপুরে বিদেশী পিস্তলসহ আটক-৩

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ২৫৭ বার পঠিত

একটি বিদেশী পিস্তল (ম্যাগজিনসহ) ৩ জনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ২৭ ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট মেহেরপুর ইউনিটের সদস্যরা। বুধবার (২৩ অক্টোবর) ভোরের দিকে মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ায় বাবলু আলীর বাড়ি পাশ থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী ২৭ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের মেজর জাহিন এর নেতৃত্বে সফল অভিযানে ইতালিতে তৈরি একটি বিদেশী পিস্তল (ম্যাগজিনসহ) তিন জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলো মেহেরপুরের মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের মহাসিন আলীর ছেলে সাইফুল ইসলাম (২৯), একই উপজেলার দারিয়াপুর গ্রামের কাওসার আলীর ছেলে এনামুল (২৮) এবং মিন্টু আলীর ছেলে সাইফুল ইসলাম সানা (২১)।

মেহেরপুর আর্মি কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ২৭ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের মেজর জাহিন এর নেতৃত্বে ২২ অক্টোবর বেলা সাড়ে ১১ টার দিকে জতারপুর এবং দারিয়াপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে সাইফুল ইসলাম, এনামুল এবং সানাকে আটক করে আর্মি ক্যাম্পে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করেন। তাদের স্বীকারোক্তি ও দেখানো মতে বুধবার (২৩ অক্টোবর) ভোর বেলায় মেহেরপুর শহরের স্টেডিয়ামপাড়া এলাকার ঝটকা আলীর ছেলে বাবলু আলীর বাড়ির পাশ থেকে ইতালিতে তৈরি একটি ৯ মিঃ মিঃ পিস্তল (ম্যাগজিনসহ) উদ্ধার করেন। পরে তাদের মেহেরপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় অস্ত্র আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo