রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য

মেহেরপুরে ভোক্তা অধিকার অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ৭৪১ বার পঠিত

অপরিচ্ছন্ন নোংরা পরিবেশে মিষ্টি তৈরি ও বিক্রি এবং ওজনে কম দেওয়ার দায়ে দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৭০ হজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক। বুধবার (০৯ নভেম্বর) দুপুরে মেহেরপুরের গাংনীর বামন্দি বাজারের দু’টি ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক তাদের দোষ স্বীকার করায় ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ব্যবসায়ী প্রতিষ্ঠান দু’টি হলো- মেসার্স হানিফ মিষ্টান্ন ভান্ডারের মালিক সাহারুল ইসলামের নিকট ৫০ হাজার টাকা এবং আমিন মিষ্টান্ন ভান্ডারের মালিক আমিনুল ইসলামের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাঃ সজল আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযান সূত্রে জানা গেছে, মেহেরপুরের গাংনীর বামন্দি বাজারের মেসার্স হানিফ মিষ্টান্ন ভান্ডার ও মেসার্স আমিন মিষ্টান্ন ভান্ডারে পণ্যের তদারকি করা হয়।

এসময় মেসার্স হানিফ মিষ্টান্ন ভান্ডার প্রতিষ্ঠানে তদারকিতে অপরিচ্ছন্ন নোংরা পরিবেশে মিষ্টি তৈরি ও বিক্রি এবং মেসার্স আমিন মিষ্টান্ন ভান্ডারে ওজনে কম দেওয়ার অপরাধে প্রতিষ্ঠান দু’টিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৪৩ ও ৪৬ ধারায় ৭০ টাকা জরিমানা করা হয়। সেই সাথে প্রতিষ্ঠান দু’টিকে মনিটরিং করে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির মেহেরপুর জেলা সহকারী পরিচালক মোহাঃ সজল আহম্মেদ। জেলা স্যানিটারি ইন্সপেক্টর তাজিমুল হক ও র‍্যাব -১২ এর একটি টিম অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo