মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
ঘোষণা
বালতিতে জমিয়ে রাখা পানিতে ডুবে গাংনীতে ১১ মাসের শিশুর করুণ মৃত্যু গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক

মেহেরপুরে শরিফুল হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ৩ মে, ২০২৩
  • ৪৫৯ বার পঠিত

মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের রায়পুর এলাকায় প্রবাস ফেরত যুবক শরিফুল ইসলাম (৪০) এর হত্যাকারী এনামুল হক খোকনসহ সহযোগী আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী।

বুধবার (০৩ মে) বিকেল সাড়ে ৪ টার দিকে জেলা প্রশাসন ভবন মূলফটকের সামনে শরিফুল ইসলামের স্বজনসহ রায়পুর গ্রামের প্রায় ৫ শতাধিক নারী, পুরুষ ও শিশুরা ফেস্টুন, ব্যানার হাতে নিয়ে এনামুল হক খোকন ও সহযোগীদের ফাঁসির দাবিতে স্লোগান দিতে থাকে।

এসময় শরিফুল ইসলামের স্ত্রী, ছোট কন্যা শিশুসহ আত্মীয়-স্বজন ও এলাকাবাসীরা স্বরাষ্টমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছে হত্যাকারীদের ফাঁসির দাবিসহ সুবিচার প্রার্থনা করেন।

প্রসঙ্গত, মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রামের আকছেদ আলীর ছেলে এনামুল হক খোকনের সাথে বিদেশ পাঠানোকে কেন্দ্র করে একই এলাকার শরিফুল ইসলামের বিরোধ তৈরি হয়। গত দুই মাস আগে শরিফুল ইসলাম দেশে ফিরে আসলে খোকন শরিফুল ইসলামের নিকট থেকে টাকা ফেরতের দাবি করে। এ নিয়ে গ্রাম্য সালিশ বসেও কোন সুরাহা হয়নি।

গত বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকেলে শরিফুল ইসলাম মাঠে কাজ করার জন্য বাড়ি থেকে বের হয়। পরে হাতিকাটা মোড়ে এলাকায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ নিহতের ঘটনায় শরিফুল ইসলামের চাচা আমদহ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য কাবুল হোসেন বাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকে প্রধান আসামি এনামুল হক খোকন পলাতক ছিল।

শনিবার (২৯ এপ্রিল) দিবাগত রাতে চুয়াডাঙ্গা থেকে শরিফুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি এনামুল হক খোকনকে ৮ দিন পর চুয়াডাঙ্গা থেকে গ্রেফতার করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo