শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য

মেহেরপুরে শরিফুল হত্যা মামলার প্রধান আসামি চুয়াডাঙ্গা থেকে গ্রেফতার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ৪৩২ বার পঠিত

প্রবাস ফেরত যুবক শরিফুল ইসলাম (৪০) হত্যা মামলার প্রধান আসামি এনামুল হক খোকনকে ৮ দিন পর চুয়াডাঙ্গা থেকে গ্রেফতার করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। শনিবার (২৯ এপ্রিল) দিবাগত রাতে চুয়াডাঙ্গা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত একরামুল হক খোকন মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রামের আকছেদ আলীর ছেলে।

মেহেরপুর সদর থানা ওসি সাইফুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আজমল হোসেনের নেতৃত্বে ইন্সপেক্টর অপারেশন মেজবা উর রহমানসহ সঙ্গীও ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে এনামুল হক খোকনকে গ্রেফতার করা হয়। ২০ এপ্রিল প্রবাস ফেরত যুবক শরিফুল ইসলামের হত্যার পর থেকেই এনামুল হক খোকন পলাতক ছিল।

উল্লেখ্য, মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রামের আকছেদ আলীর ছেলে এনামুল হক খোকনের সাথে বিদেশ পাঠানোকে কেন্দ্র করে একই এলাকার শরিফুল ইসলামের বিরোধ তৈরি হয়। গত দুই মাস আগে শরিফুল ইসলাম দেশে ফিরে আসলে খোকন শরিফুল ইসলামের নিকট থেকে টাকা ফেরতের দাবি করে। এ নিয়ে গ্রাম্য সালিশ বসেও কোন সুরাহা হয়নি।

গত বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকেলে শরিফুল ইসলাম মাঠে কাজ করার জন্য বাড়ি থেকে বের হয়। পরে হাতিকাটা মোড়ে এলাকায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ নিহতের ঘটনায় শরিফুল ইসলামের চাচা আমদহ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য কাবুল হোসেন  বাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo