শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
ঘোষণা
জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক মেহেরপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই তরুণের জমে উঠেছে ঐতিহ্যবাহী বামন্দির পশুর হাট, মাঝারি গরুতেই ঝুঁকছেন ক্রেতারা মেহেরপুরে আবারও বোমা সদৃশ বস্তু উদ্ধার, কাটছে না আতঙ্ক মেহেরপুরে মাত্র ১২০ টাকায় টিআরসি পদে নিয়োগ পেলেন ১২ তরুণ-তরুণী জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বার্তা নিয়ে গাংনীতে ভূমিমেলা মেহেরপুরে iphone 16 Pro Maxসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-১, আহত-৪

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ৩১৯ বার পঠিত

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় বায়েজিদ হোসেন (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। সেই সাথে আহত হয়েছে মোটরসাইকেল আরোহী আরো চার জন। বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার মেহেরপুর- উজলপুর সড়কের কায়েম কাটা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বায়েজিদ হোসেন সদর উপজেলার মনোহরপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী ইসমাইল হোসেনের ছেলে ও মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র।

আহতরা হলো-মেহেরপুর সদর উপজেলার মনোহরপুর গ্রামের মিঠু আলীর ছেলে মোকাদ্দেস হোসেন (১৭), কালাচাঁদপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে শ্রাবণ (২২), সদর উপজেলার চক শ্যামনগর গ্রামের শহীদুল্লাহর ছেলে মহিদুল ইসলাম (২৬) ও শাহাবুদ্দিনের ছেলে আরিফুল ইসলাম (২০),

মেহেরপুর সদর থানা অফিসার ইনচার্জ শেখ কনি মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, প্রাইভেট শেষ করে তিন বন্ধু মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিল। পথিমধ্যে মেহেরপুর- উজলপুর সড়কে কায়েম কাটা মোড় এলাকায় পৌঁছালে পাশ দিয়ে অপর একটি মোটরসাইকেল ওভারটেক করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বায়েজিদ হোসেন রাস্তার পাশে থাকা একটি গাছের সাথে ধাক্কা লেগে সিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয় এবং অন্য মোটরসাইকেলের চালক ও আরোহীরা গুরুতর আহত হয়। সংবাদ পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ও সদর থানা পুলিশের যৌথ টিম নিহতের মরদেহ উদ্ধার করেন। আহতদের উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখা হয়েছে। আহতদের মধ্যে মোকাদ্দেসের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo