মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

মেহেরপুরে সাংগঠনিক পুস্তকসহ জামায়াতের দুই নারী কর্মী আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ৭৯০ বার পঠিত

মেহেরপুর সদরে জামায়াতের দুই নারী কর্মী শাহিনুর খাতুন ও তাসলিমা খাতুনকে আটক এবং সাংগঠনিক বই-পুস্তক জব্দ করেছে থানা পুলিশ। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার আশরাফপুর গ্রামের আজিজুল হকের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় সেখান থেকে বেশ কিছু সাংগঠনিক পুস্তক জব্দ করা হয়েছে।

আটকৃতরা হলো- মেহেরপুর সদর থানার আশরাফপুর গ্রামের আজিজুল হকের স্ত্রী শাহিনুর খাতুন ও একই গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী তাসলিমা খাতুন।

মেহেরপুর সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান,  সরকার বিরোধী গোপন বৈঠক হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার আশরাফপুর গ্রামের আজিজুল হকের বাড়ি থেকে জামায়াতের দুই নারী কর্মীকে আটক করা হয়েছে। সেখান থেকে বেশ কিছু সাংগঠনিক পুস্তক জব্দ করা হয়।

তিনি আরো জানান, আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রস্তুতি চলছে।

আটককৃত জামায়াতের নারী কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo