সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
ঘোষণা
কালিয়া পৌর জাসাস নেতা সোহেল রানা হত্যার বিচার দাবিতে মেহেরপুরে মানববন্ধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ২ কর্মী আটক গাংনীর রংমহল সীমান্তে বিজিবির কড়া অবস্থানে ব্যর্থ বিএসএফের পুশইন চেষ্টা, ৪ জনকে ফিরিয়ে নিল ভারত কুমারখালীতে মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জিসানের কৃষকদল নেতার বাড়িতে মিলল ৯৪ লাখ টাকার কষ্টিপাথরের শিবলিঙ্গ গাংনীতে পৃথক দুই স্থান থেকে ৬টি বোমা সদৃশ বস্তু উদ্ধার, গায়ে লেখা ‘জয় বাংলা’ গাংনীতে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা গাংনীতে আলগামন-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ: নারী ও শিশুসহ আহত ৮ গাংনীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত: ‘শ্রেষ্ঠ সমবায়ী’ সম্মাননা পেলেন তোফায়েল হোসেন ‘নতুন কুড়ি’ কাবাডিতে জাতীয় সেরা ৪০-এ গাংনীর সাফি আল হুদ: পেলেন প্রধানমন্ত্রীর বিশেষ সনদ

মেহেরপুরে হেরোইনসহ আটক-২

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ১০৮২ বার পঠিত

মাদক বিরোধী অভিযানে হেরোইনসহ সম্রাট (১৪) ও জীবন (১৫) নামের দুই মাদক কারবারিকে আটক করেছে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। মঙ্গলবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া এলাকা থেকে সম্রাট ও জীবনকে আটক করা হয়। এ সময় তাদের নিকট থেকে এক গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আটককৃত সম্রাট মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রামের রহিল উদ্দিনের ছেলে ও জীবন একই গ্রামের বাবুল হোসেনের ছেলে।

জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে একটি টিম মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া এলাকায় অভিযান চালিয়ে এক গ্রাম হেরোইনসহ সম্রাট ও জীবনকে আটক করেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই জনের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo