শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য

মেহেরপুরে হেরোইনসহ আটক-৩

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ৩৬২ বার পঠিত

মেহেরপুরে ৭০ গ্রাম হেরোইন রাখার অপরাধে দুই নারীসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র সদস্যরা। সোমবার (২৫ ডিসেম্বর) বিকেল সোয়া ৪ টার দিকে সদর থানাধীন যাদবপুর ব্রীজের কাছে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

আটককৃতরা হলো- সদর উপজেলার বাজিতপুর গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী জাহানারা খাতুন, আফজার আলীর স্ত্রী তানজিলা এবং শহরের পুরাতন বাসস্ট্যাড পাড়ার ইছার উদ্দিন শেখের ছেলে তাইজুল ইসলাম।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আহসান খান সন্ধ্যা সোয়া ৬ টার দিকে নিশ্চিত করে জানান , ডিবির পরিদর্শক আমিনুল ইসলামের নেতৃত্বে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই উত্তম কুমার, এএসআই হেলাল উদ্দিন, এএসআই আবু সেলিমসহ একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকা বাজিতপুর থেকে একটি ইজিবাইকে করে যাত্রীবেশে মাদককারবারীরা শহরের দিকে আসছিলো। তাদের শরীর তল্লাশি করে তিন জনের কাছে থেকে ৭০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৭ লাখ টাকা। এঘটনায় মেহেরপুর সদর থানায় মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo