মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
ঘোষণা
অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুরে হেরোইন মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ১০১৭ বার পঠিত

মেহেরপুরে হেরোইন মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডের আদেশ দিয়ছেন বিজ্ঞ বিচারক।

২০১৩ সালের ১ আগস্ট গাংনীর র‌্যার-৬ এর এসআই কামাল হোসেনের নেতৃত্বে এর একটি দল গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান কাবুল হোসেনের বাড়ির পাশে অভিযান চালিয়ে মনিরুল ইসলামকে আটক করেন।ওই সময় মনিরুল ইসলামের দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৩০.৪০ গ্রাম হেরোইন উদ্ধার করেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯ এর (১) এর টেবিলের ১(ক) ধারায় গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-১

মামলার বিবরণে জানা গেছে, জি আর কেস নং ৪৯৭/১৩। সেশন ১৫২/১৩।পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা গাংনী থানার এসআই আব্দুল জলিল মাতব্বর মামলা প্রাথমিক তদন্ত শেষে ২০১৩ সালের ৮ সেপ্টেম্বর মামলার চার্যশীট দাখিল করেন। মামলায় মোট ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য গ্রহণ শেষে, মামলার নথিপত্র ও সাক্ষীদের সাক্ষ্য গ্রহণান্তে আসামি দোষী সাব্যস্ত হওয়ায় বিজ্ঞ আদালত ১ সেপ্টেম্বর ২০২১ বুধবার এক জনাকীর্ণ আদালতে এ রায় দেন আদালতটির বিজ্ঞ বিচারক রিপতি কুমার বিশ্বাস। পরবর্তীতে পুলিশ প্রহরায় আসামিকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়।

মামলায় আসামী পক্ষে বিজ্ঞ আইনজীবী একেএম শফিকুল আলম। তিনি জানান, মামলায় ন্যায় বিচার পাইনি। ন্যায় বিচার হলে আসামি খালাস পেত। এ বিষয়ে উচ্চ আদালতে আপিল করা হবে।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিজ্ঞ পিপি (অতিরিক্ত) কাজী শহিদুল হক। তিনি এ মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, এ ধরনের বিচার হলে দেশের যুবসমাজ তাদের উজ্জ্বল ভবিষ্যত নষ্টের হাত থেকে রেহাই পাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo