শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি সাড়ে ১৮ কেজি গাঁজাসহ দামুড়হুদায় নারী মাদক কারবারি আটক বালতিতে জমিয়ে রাখা পানিতে ডুবে গাংনীতে ১১ মাসের শিশুর করুণ মৃত্যু গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু

মেহেরপুরে ৯০ বোতল ফেনসিডিলসহ আটক-১

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫২০ বার পঠিত

মেহেরপুরে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ শের আলী (২৬) নামের এক মাদক কারবারীকে আটক করেছে সদর থানা পুলিশ। শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে মেহেরপুর সদর থানাধীন যাদবপুর ব্রিজ এলাকা থেকে ৯০ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। আটককৃত শের আলী সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের মকলেচুর রহমান ঘটনের ছেলে।

মেহেরপুর সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম দুপুর সোয়া ২ টার দিকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর থানার এসআই সঞ্জীব ও এস আই শাকিল এর নেতৃত্বে পুলিশের একটি টিম শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে মেহেরপুরের যাদবপুর ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে দুটি অটো গাড়ি তল্লাশি করে একটি অটো গাড়ি থেকে দুইটি বাজার করা ব্যাগে ৯০ বোতল ফেন্সিডিলসহ শের আলী নামের এক মাদক কারবারীকে আটক করেন। এ সময় তার নিকট থেকে মাদক কাজে ব্যবহৃত ০১টি অটো গাড়ি জব্দ করা হয়।

আটককৃত শের আলীর বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের নিমিত্তে মেহেরপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo