শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
ঘোষণা
সাড়ে ১৮ কেজি গাঁজাসহ দামুড়হুদায় নারী মাদক কারবারি আটক বালতিতে জমিয়ে রাখা পানিতে ডুবে গাংনীতে ১১ মাসের শিশুর করুণ মৃত্যু গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ

মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ৫৪১ বার পঠিত

মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সদস্য সংগ্রহ, নবায়ন ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফুল ইসলাম সোবানের সভাপতিত্বে অনুষ্ঠানে জুমের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোবাশ্বের চৌধুরী।

মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ম-আহবায়ক বারিকুল ইসলাম লিজনের সঞ্চলনায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদের সদস্য সোহেল মাহমুদ মৃধা।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সানোয়ার হোসেন, সদস্য সচিব ওয়াসিম আলী, মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক বিল্পব হোসেন, গাংনী পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জীবন আকবর, গাংনী উপজেলার সদস্য তৌহিদুল ইসলাম প্রমুখ।

এ সময় জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo