বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

মেহেরপুর ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ১০৯৪ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদেরকে উপজেলার তেরাইল গ্রাম এলাকা থেকে ১৮ (আঠার) পিস ইয়াবাসহ আটক করা হয়। আটককৃতরা হলো- গাংনী উপজেলার ওলিনগর গ্রামের সুলতান আলীর ছেলে শাহেদ আলী (৩০) ও মেহেরপুর বাসস্ট্যান্ড পাড়ার আঃ মান্নানের ছেলে হিরোক (৪০)।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল গ্রাম এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় এসআই রুবেল আহমেদ ও এএসআই (নি:) আহসান হাবীবসহ অভিযান চালিয়ে শাহেদ ও হিরোককে ১৮ (আঠার) পিস ইয়াবাসহ আটক করেন। তাদের বিরুদ্ধে গাংনী থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। তাদের বিরুদ্ধে আরও একাধিক মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo