সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

মেহেরপুর ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ আটক-১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ১১৪৫ বার পঠিত

মেহেরপুরের মুজিবনগরে অভিযান চালিয়ে জহিরুল ইসলাম খোকন @ ছোটগাড়া (৩৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার উপজেলার খানপুর কালিতলা গ্রাম এলাকা থেকে বেলা পৌনে ১১টার দিকে ৫০ (পঞ্চাশ) গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। আটককৃত জহিরুল ইসলাম খোকন খানপুর কালিতলা গ্রামের মৃত রূপচাঁদ বস্তিয়ান শেখ @ তোফাজ্জেল ওরফে উপগাড়ার ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, মেহেরপুরের মুজিবনগর উপজেলার খানপুর কালিতলা গ্রাম এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এস আই মুক্ত রায় চৌধুরী পিপিএম এর নেতৃত্বে সঙ্গীয় এসআই অজয় কুমার কুন্ডু, এএসআই (নিঃ) হেলাল উদ্দিন ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে জহিরুল ইসলাম খোকনকে ৫০ (পঞ্চাশ) গ্রাম গাঁজাসহ আটক করেন। তার বিরুদ্ধে মুজিবনগর থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। তাদের বিরুদ্ধে আরও একাধিক মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo