বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার এক রাতেই ছাই ৮৫ লাখ টাকার স্বপ্ন: মেহেরপুরে অগ্নিকাণ্ডে পথে বসার উপক্রম এক পরিবারের বোমা আতঙ্কে গাংনীর আমতৈল গ্রাম: ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে তারে ঝুলছিল ‘বঙ্গবন্ধুর ভাষণ’ বাজতে থাকা বোমাসদৃশ বস্তু: আতঙ্ক, অতঃপর উদ্ধার মেহেরপুরে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা, ট্যাপেন্টাডল ও অনলাইন জুয়ার সরঞ্জামসহ আটক ৪ টানা দুইবার এসএসসি ফেল, মেহেরপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মেহেরপুর হাসপাতালে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি

মেহেরপুর ডিবি পুলিশের অভিযানে ১৫ বোতল ফেনসিডিলসহ আটক-১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ১০৭৩ বার পঠিত

মেহেরপুর ডিবি পুলিশের অভিযানে ১৫ বোতল ফেনসিডিলসহ আটক-১

মেহেরপুরের গাংনীতে ১৫ বোতল ফেনসিডিলসহ সোহেল রানা (৩৬) নামের একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কাজিপুর ইউনিয়নের নওদাপাড়া (মাঠপাড়া) থেকে তাকে আটক করা হয়। সোহেল রানা রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সত্যজিৎপুর গ্রামের শ্মশান পাড়ার মৃত নুরুল ইসলামের ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, কাজিপুর এলাকায় ফেনসিডিল পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই অজয় কুমার কুন্ডু ও এস আই বিশ্বজিৎ সরকার সেখানে অভিযান চালিয়ে ১৫ বোতল ফেনসিডিলসহ সোহেল রানা নামের একজনকে আটক করেন। তার বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo