বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
ঘোষণা
বালতিতে জমিয়ে রাখা পানিতে ডুবে গাংনীতে ১১ মাসের শিশুর করুণ মৃত্যু গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক

মেহেরপুর দরবেশপুরে আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে আহত-৩

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৯৯৬ বার পঠিত

মেহেরপুর সদর উপজেলার দরবেশপুর গ্রামের পাকা সড়কে আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে ৩ জন যাত্রী মারাত্মক আহত হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে মেহেরপুর- চুয়াডাঙ্গা পাকা সড়কের দরবেশপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলো নতুন দরবেশপুর গ্রামের বাঘপুটে আলীর ছেলে ইউসুফ আলী (৬০), একই গ্রামের কুড়ুন আলীর ছেলে নজির আলী (৪০) এবং পুরাতন দরবেশপুর গ্রামের ইবাদত আলীর ছেলে ইকরা (৪৫)।
জানা গেছে, বারাদী বাজার এবং চুয়াডাঙ্গার ভালাইপুর থেকে ছেড়ে আসা দুইটি আলমসাধু গাড়ি দরবেশপুর গ্রামে পৌঁছুলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় আলমসাধুতে থাকা ৩ জন যাত্রী গুরুতর আহত হয়।সংবাদ পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিসের একটি দল স্থলে পৌঁছায়।আহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo