বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:২১ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার এক রাতেই ছাই ৮৫ লাখ টাকার স্বপ্ন: মেহেরপুরে অগ্নিকাণ্ডে পথে বসার উপক্রম এক পরিবারের বোমা আতঙ্কে গাংনীর আমতৈল গ্রাম: ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে তারে ঝুলছিল ‘বঙ্গবন্ধুর ভাষণ’ বাজতে থাকা বোমাসদৃশ বস্তু: আতঙ্ক, অতঃপর উদ্ধার মেহেরপুরে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা, ট্যাপেন্টাডল ও অনলাইন জুয়ার সরঞ্জামসহ আটক ৪ টানা দুইবার এসএসসি ফেল, মেহেরপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মেহেরপুর হাসপাতালে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি

মেহেরপুর পৌরসভায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ মে, ২০২১
  • ৮৮৪ বার পঠিত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পৌর এলাকার দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে বরাদ্দকৃত নগদ অর্থ বিতরণ করছে মেহেরপুর পৌরসভা।
শুক্রবার সকালে মেহেরপুর পৌরসভা চত্ত্বর থেকে এ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্ধোধন করেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশ পবিত্র ঈদুল ফিতরের মধ্যে কোন অসহায় দুঃস্থ মানুষ যাতে খাবারের অভাব অনুভব না করতে পারে তা বাস্তবায়নের লক্ষে ও সকলের সাথে ঈদের খুশি ভাগাভাগি করে নিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ কার্যক্রমের আওতায় পূর্ব প্রস্তুতকৃত তালিকা অনুযায়ী প্রত্যেককে ৪শ’৫০ টাকা করে পৌরসভার ৯ টি ওয়ার্ডে মোট ৪ হাজার ৬শ ২১ পরিবারকে দেয়া হচ্ছে এ নগদ অর্থ। উদ্বোধনী দিনে পৌরসভার ১,২,ও ৩ নম্বর ওয়ার্ড এলাকার দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে এ অর্থ বিতরণ করা হয়।
এ সময় প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর আল মামুন, মীর জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুণ্ডু প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo