শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৬১ বার পঠিত

শিক্ষার মান উন্নয়ন ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতি নিয়ে মেহেরপুর বিশ্ববিদ্যালয় (মুজিবনগর বিশ্ববিদ্যালয়) এর উপাচার্য ড. তোজাম্মেল হোসেনের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি) মেহেরপুর জেলা শাখা। বুধবার (২২ জুলাই) বিকেল সাড়ে তিনটায় উপাচার্যের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা পেশাজীবী সংগঠনের আহ্বায়ক​ নাজমুল হক লিটন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. তোজাম্মেল হোসেন। বিশেষ অতিথি জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান গাড্ডু।
​মেহেরপুর জেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার নানা সমস্যার কথা তুলে ধরেন বক্তারা। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম গতিশীল করতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি পেশ করেন।

তার মধ্যে ​অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম নিশ্চিত করা, ভর্তি ও কর্মচারী নিয়োগের ক্ষেত্রে মেহেরপুরের শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা রাখা উল্লেখযোগ্য।

​উপাচার্য ড. তোজাম্মেল হোসেন পেশাজীবীদের আশ্বাস দিয়ে বলেন, “বিশ্ববিদ্যালয়টি পূর্ণাঙ্গ রূপ পেলে এই এলাকার শিক্ষার মান বহুলাংশে বৃদ্ধি পাবে।” তবে স্থানীয় রাজনৈতিক বিভাজনের কারণে যেকোনো উন্নয়নমুখী ভালো কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে বলে তিনি আশঙ্কার কথাও জানান।

এ সময় বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি) এর সদস্য সচিব এড. আব্দুল আলিম, অধ্যাপক বেদারুল ইসলাম, প্রধান শিক্ষক যথাক্রমে ইসরাইল হোসেন, রাশিদুল ইসলাম, মকলেচুর রহমান, গোলাম ফারুক মুন্দা আলিনগর সপ্রাবি। এছাড়াও সহকারী শিক্ষক যথাক্রমে আলাউদ্দিন, ফুরকান উদ্দীন, আসাদুল হক, মাসুদুজ্জামান এবং তানভীর কবির উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo