শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার

মেহেরপুর-১ আসনে ৯ জন, মেহেরপুর-২ আসনে ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল সম্পন্ন

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৯৬৬ বার পঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মেহেরপুর জেলার দুইটি সংসদীয় আসনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল সম্পন্ন হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) (মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে) মেহেরপুর-১ (মেহেরপুর–মুজিবনগর) আসনে ৯ জন এবং মেহেরপুর-২ (গাংনী) আসনে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

মেহেরপুর-১ আসনে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীরা হলেন- বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন, জামায়াতে ইসলামী মনোনীত মেহেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা তাজ উদ্দিন খান, মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোমনা আহমেদ, মেহেরপুর জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল হামিদ, সিপিবির প্রার্থী অ্যাডভোকেট মিজানুর রহমান, এনসিপির সোহেল রানা এবং স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমান।

অন্যদিকে মেহেরপুর-২ (গাংনী) আসনে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নাজমুল হুদা এবং জাতীয় পার্টির প্রার্থী আব্দুল বাকি।

সোমবার (২৯ ডিসেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও মেহেরপুরের জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবিরের কাছে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo