রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য

সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৫৭১ বার পঠিত

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সরকারি তিতুমীর কলেজ শাখার আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় সংসদ। আগামী এক বছরের জন্য ঘোষিত এই কমিটিতে সেলিম রেজা সভাপতি ও জাহিদ হাসান সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

শনিবার (১৮ অক্টোবর ২০২৫) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামান মোল্লা ও কেন্দ্রীয় নেতা নাজমুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন শাকিল আলম, আর সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আহসান হাবীব, শাহজাহান সিরাজ, জোবায়ের ইসলাম, আবদুল্লাহ তানু, পলক ধর, মাহফুজ আলম মাহফুজ ও মোঃ বিপ্লব হোসেন।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আব্দুর রহমান রকি। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন রাসেল রানা, ওয়ালি উল্লাহ, মীর সোহান, নিজাম হায়দার, মোরশেদ হাসান, নেসার উদ্দীন ও আহম্মেদ আসহার শোভন।

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সবুজ মাদবর। সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোসাদ্দেক সাদ, রাকিবুল ইসলাম, নাইম ইসলাম ও মাহমুদ হাসান। এ ছাড়া দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন, প্রচার সম্পাদক তাইবুল ইসলাম এবং অর্থ সম্পাদক আউয়াল সাকিব মনোনীত হয়েছেন।

কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানা উল্লেখ করা হয়েছে— আল-রাজী কমপ্লেক্স (৩য় তলা), বিজয়নগর পানির ট্যাংক, পুরানা পল্টন, ঢাকা।

নতুন কমিটির নেতারা জানান, শিক্ষা, অধিকার ও প্রগতির মন্ত্রে বিশ্বাসী থেকে তিতুমীর কলেজে ছাত্রদের ন্যায্য অধিকার আদায়ে তারা কাজ করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo