বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম

সাংবাদিক এ সিদ্দিকী শাহীন এর পিতা আর নেই

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ২৯৪ বার পঠিত

দৈনিক জবাবদিহি পত্রিকার গাংনী প্রতিনিধি সাংবাদিক এ সিদ্দিকী শাহীন এর পিতা বিশিষ্ট দলিল লেখক ও গাংনী বাসস্ট্যান্ডে এস আর মার্কেটের মালিক আব্দুর রহমান মারা গেছেন। বার্ধক্য জনিত কারণে তিনি প্রায়শই অসুস্থ থাকতেন। আজ রোববার (১৩ অক্টোবর) দুপুরে মেহেরপুরের গাংনী বাসস্ট্যান্ড সংলগ্ন এস আর মার্কেটের নিজস্ব বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় পৌঁছলে বিকেল ৩ টা ৪০ মিনিটে মারা যান তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর পিতা ছিলেন শেখ ফরজ উল্লাহ মুন্সি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি ৯ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি পরোপকারী, দানশীল ও সাদা মনের মানুষ হিসেবে তাঁর সুনাম রয়েছে। তিনি অধিকাংশ সময় মসজিদে জামাতের সাথে নামাজ পড়তে স্বাচ্ছন্দ্যবোধ করতেন।

উল্লেখ্য, তিনি বাংলাদেশ সরকারের সাবেক সচিব আলকামা সিদ্দিকী এঁর পিতা।

গাংনীসহ মেহেরপুর জেলার সকল সাংবাদিক তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

রোববার (১৩ অক্টোবর) বাদ এশা গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে মরহুমের জানাযা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। জানাযা শেষে গাংনী  কেন্দ্রীয় গােরস্থানে দাফন সম্পন্ন হবে। এলাকার সকল ধর্মপ্রাণ মুসল্লী ও আত্মীয়-স্বজনকে জানাযায় শরিক হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন মরহুমের ছেলে এ সিদ্দিকী শাহীন ও পরিবারের সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo