মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে গাংনীতে মতবিনিময় সভা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৮৪ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে মাদক, বাল্যবিবাহ, জঙ্গি, সন্ত্রাসবাদ, ইভটিজিং, কিশোর গ্যাং প্রতিরোধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে (৬ ফেব্রুয়ারি) সন্ধানী স্কুল এন্ড কলেজের ওকি-নিনোসাকা হলরুমে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গাংনী উপজেলা প্রশাসন ও সন্ধানী স্কুল এন্ড কলেজ এ অনুষ্ঠানের আয়োজন করেন।

সন্ধানী স্কুল এন্ড কলেজের নির্বাহী পরিচালক আবু জাফর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ মুনসুর আলম খান।

তিনি শিক্ষার্থীদের বিভিন্ন সামাজিক সমস্যার কথা শ্রবণ করে তার সম্ভাব্য সমাধানকল্পে করণীয় বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

সরকারি শিক্ষক সাইফুর রহমানের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোছাঃ রনী খাতুন, উপজেলা সহকারী কমিশনার ভূমি নাদির হোসেন শামীম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যথাক্রমে মোহাম্মদ আবীর হোসেন ও সুমাইয়া জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুর বাশার।

এ সময় সন্ধানী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, উপাধ্যক্ষ রাজু আহমেদসহ শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo