বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২

গাংনীর সাহারবাটি ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ৯ মে, ২০২১
  • ৫৭৪ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে সাহারবাটি ইউনিয়ন পরিষদ। প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল হতে বরাদ্দকৃত এ নগদ অর্থ রোববার সকাল ৯ টার দিকে সাহারবাটি ইউনিয়ন পরিষদ থেকে বিতরণ করা হয়। সাহারবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, পবিত্র ঈদ-উল-ফিতর মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ উৎসবে সকলের হাসি খুশি ভাগাভাগি করে নিতে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উদ্যোগ গ্রহণ করেছেন। রমজানের এ পবিত্র মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনারুল ইসলাম বাবু। ট্যাগ অফিসার ছিলেন উপজেলার দারিদ্র বিমোচন অফিসার মনিরুল ইসলাম।

এই কার্যক্রমের আওতায় পূর্বপ্রস্তুতি তালিকা অনুযায়ী প্রত্যেককে ৪শ’৫০ টাকা করে ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে মোট ৯শ’ ১০ জনকে দেয়া হয়েছে এ নগদ অর্থ।
এ সময় সাহারবাটি ইউনিয়ন সচিব আব্দুল মতিনসহ ইউনিয়নের সকল পুরুষ ও মহিলা ইউপি সদস্যগণ এবং উপকারভোগী সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo