বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা

গাংনীতে ট্রাকের ধাক্কায় সিটকে পড়ে পাখি ভ্যান চালক আহত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ৬৯৪ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে আজমত আলী (৪৬) নামের এক পাখি ভ্যান চালক মারাত্মক ভাবে আহত হয়েছে। বুধবার বিকেল পাঁচটার দিকে উপজেলার পশ্চিম মালসাদহ গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ট্রাকের ধাক্কায় পাখি ভ্যানটিও দুমড়ে-মুচড়ে যায়। পথচারীরা আজমত আলীকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। আজমত আলীর মাথার পিছনে সজোরে আঘাত লাগলেও তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। আজমত আলী মেহেরপুর সদর উপজেলা রাজাপুর গ্রামের শাকের আলীর ছেলে।

ট্রাক ড্রাইভার মোমিন জানান, তিনি ফরিদপুর সিএন্ডবি ঘাট থেকে সিমেন্ট বোঝাই করে গাংনীর পদ্মা ট্রেডার্সে নিয়ে আসছিলেন। পথিমধ্যে গাংনী উপজেলার পৌর এলাকা পশ্চিম মালসাদহ এলাকায় পৌঁছালে এক পাখি ভ্যান চালক বাইসাইকেল চালককে ওভারটেক করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সাথে ধাক্কা লেগে এ সড়ক দুর্ঘটনা ঘটে। ট্রাকের লাইসেন্স নাম্বার কুষ্টিয়া-ট-১১-২১৫১. গাংনী উত্তরপাড়াস্থ স্থানীয় ব্যক্তিবর্গ ট্রাকটিকে আটক করে পাখি ভ্যান চালকের ক্ষতিপূরণ আদায় করে সিমেন্ট বোঝাই ট্রাকটিকে ছেড়ে দেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo