মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু, রহস্য ঘিরে নানা প্রশ্ন মেহেরপুরে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মেহেরপুরে ছাত্রদলের মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা

গাংনীতে তালা ভেঙে মুদির দোকানে চুরি, লক্ষাধিক টাকার ক্ষতি!

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ৩৭৫ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার আজান গ্রামের নজরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তির মুদির দোকানের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। সোমবার (৪ ডিসেম্বর) দিবাগত রাত ১টা থেকে ৩টার ভিতরে এই চুরির ঘটনা ঘটে বলে তিনি ধারণা করছেন দোকানের মালিক। নজরুল ইসলাম উপজেলার ধানখোলা ইউনিয়নের আজান গ্রামের রাহেন শেখের ছেলে।

মুদির দোকানের মালিক নজরুল ইসলাম জানান, ‘সোমবার (৪ ডিসেম্বর) রাত ১২টা পর্যন্ত দোকানে ব্যবসার কাজ শেষ করে বাড়িতে যাই। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ৮ টার দিকে দোকান এসে দেখি দোকানের তালা ভাঙা। ভিতরে প্রবেশ করে দেখি দোকানের ড্রয়ারে রাখা নগদ ৫ হাজার টাকা, সিগারেটসহ কিছু মুদির মালামাল ও ৫২ ইঞ্চি স্মার্ট টেলিভিশনটি নিয়ে গেছে চোরেরা।’ এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

স্থানীয় সিরাজুল ইসলাম জানান, ‘সোমবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার আজান গ্রামের নজরুল ইসলামের মুদির দোকানে চুরি হয়েছে এমন সংবাদ শুনে সেখানে এসে স্থানীয় অনেক লোকজন দেখতে পাই। ঘটনাস্থলে এসে জানতে পারি মোদি ও দোকান থেকে নগদ টাকা মুদির মালামাল ও টিভি চুরি করে নিয়ে গেছে চোরেরা।’একই কথা জানিয়েছেন স্থানীয় জুগিন্দা গ্রামের মতিয়ার রহমানসহ একাধিক ব্যক্তি।এলাকায় যাতে চুরির মত ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য পুলিশ প্রশাসনের সহযোগিতা চেয়েছেন এলাকাবাসী।

এ ঘটনায় গাংনী থানায় একটি জিডি করার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo