মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২১ অপরাহ্ন
ঘোষণা
গাংনী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদসহ চোরাকারবারি আটক গাংনীতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া হাসপাতালে ভর্তি গাংনীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু সিসিটিভি থাকলেও থামছে না চুরি: গাংনী উপজেলা পরিষদে আবার মোটরসাইকেল উধাও মানিকদিয়ার ইতিহাসে উজ্জ্বল তিন প্রজন্ম রমজান আলী বিশ্বাসের হাত ধরে শুরু, আজও উন্নয়নের ধারায় একরামুল হক তাজু মেহেরপুরে খাল খনন কাজের উদ্বোধন মেহেরপুরে মাদকবিরোধী অভিযান, বসতঘর থেকে নিষিদ্ধ সিরাপ জব্দ গাংনীতে হিজড়া সম্প্রদায়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ২ তেল সরবরাহ স্বাভাবিক ও খোলা তেল বিক্রি বন্ধের দাবিতে গাংনীতে মানববন্ধন গাংনীতে ট্রলি উল্টে পা বিচ্ছিন্ন, ঢাকা নেওয়ার পথে শ্রমিকের মৃত্যু

গাংনীতে গাঁজাসহ হানজালা আটক

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ৮৯৭ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে হানজালা (১৮) নামের এক যুবককে গাঁজাসহ আটক করেছে গাংনী থানা পুলিশ। সোমবার দুপুরে গাংনী মহিলা ডিগ্রী কলেজ গেটের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। হানজালা গাংনী উপজেলার বাদিয়াপাড়া গ্রামের একরামুল হকের ছেলে।

গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, গাংনী মহিলা ডিগ্রী কলেজের সামনে এক যুবক গাঁজা বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিশের এএসআই নারদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে হানজালাকে আটক করেন। এসময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। হানজালা’র বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo