শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
ঘোষণা
বালতিতে জমিয়ে রাখা পানিতে ডুবে গাংনীতে ১১ মাসের শিশুর করুণ মৃত্যু গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক

মেহেরপুরে দুই কেজি গাঁজাসহ আটক-১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ৪২৪ বার পঠিত

মেহেরপুরে দুই কেজি গাঁজাসহ খোসবার মন্ডল (৫২) নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার (২২ জানুয়ারী) ভোর সোয়া ৫ টার দিকে মেহেরপুরের আমঝুপি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। খোসবার মন্ডল মেহেরপুর জেলার গাংনী উপজেলাধীন কাথুলী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের মৃত দেলবার মন্ডলের ছেলে।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, মেহেরপুর থানাধীন আমকুপি গ্রামে (কারিকর পাড়া) নাঈম কফি হাউজের সামনে মেহেরপুর থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গা গামী গোল্ডেন লাইন পরিবহনে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে খোসবার মন্ডল নামের এক ব্যক্তি বাস থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পুলিশ পরিদর্শক রত্নেশ্বর কুমার মন্ডল, এসআই (নিঃ) নূর মোহাম্মদ মোস্তফাসহ সংগীয় ফোর্সের সহায়তায় তাকে আটক করা হয়। এ সময় তার ডান হাতে থাকা একটি জলপাই রংয়ের চটের শপিং ব্যাগের মধ্যে বাঁশপাতা কাগজের মধ্যে সাদা স্কচটেপ দিয়ে মোড়ানো দুই পোটলা গাঁজা পাওয়া যায়। প্রতিটি পোটলার ওজন ০১ (এক) কেজি করে। ওই সময় তার কাছ থেকে একটি গোল্ডেন লাইন এবং আজমিরি এন্টারপ্রাইজের টিকিট পাওয়া যায়। টিকিট নং-২৪৯৯৩১ এবং মাদক কাজে ব্যবহৃত একটি নকিয়া বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

আটককৃত খোসবার মন্ডলের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানান গোয়েন্দা শাখা পুলিশের ওই কর্মকর্তা।

খোসবার মন্ডলের বিরুদ্ধে‌ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo